সর্বশেষ
কুয়েতে বাংলাদেশের খাদ্য সহায়তা হস্তান্তর, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
ঈদের দিন যেসব অঞ্চলে ভারি বর্ষণের আভাস
বাংলাদেশি ভাইরাল সেই মহিষ নিয়ে ট্রাম্পের পোস্ট নিয়ে যা জানা গেল
ভূমিসেবা মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জামায়াতের সঙ্গে জোট করে এনসিপি রাজনৈতিক সতীত্ব হারিয়েছে: রাশেদ খাঁন
দেশের ১১ পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ: শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন
ফরাসি ফুটবলে পিএসজির রাজত্ব অব্যাহত: রেকর্ড ১৪তম লিগ শিরোপা জয়
তারুণ্যের বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর: ডাসারে সড়ক উন্নয়ন কাজে আনিসুর রহমান খোকন
পে স্কেল কার্যকর নিয়ে নতুন তথ্য
ঢাকা হবে বিশ্বের অন্যতম সেরা শহর: ডিএসসিসি প্রশাসক
২০২৭ সালের এসএসসি পরীক্ষা কবে?
সকালে খালি পেটে খেজুর খেলে কী হয়
১০ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, সতর্কতা জারি
ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত দক্ষিণ লেবানন
জাইকা মহাপরিচালকের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

জামিন পেলেন গায়ক নোবেল

দীর্ঘ নাটকীয়তা আর আইনি জটিলতা শেষে জামিন পেলেন আলোচিত গায়ক মাইনুল আহসান নোবেল। প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পাঁচ হাজার টাকা মুচলেকায় তার জামিন আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী ইমরান হোসেন জানান, গত এপ্রিল শর্ত ভঙ্গের অভিযোগে আদালত নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠিয়েছিলেন। আজ পুনরায় জামিন আবেদন করা হলে দীর্ঘ শুনানি শেষে আদালত আগামীঅভিযোগ গঠন‘ (Charge Hearing) পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন। এর ফলে তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা থাকছে না।

উল্লেখ্য, গত বছরের ১৩ আগস্ট আনাননিয়া শবনম রোজ নামে এক তরুণী নোবেলের বিরুদ্ধে ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেন। মামলার বিবরণে বলা হয়, বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন নোবেল। ২০২৩ থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত বিভিন্ন সময়ে কৌশলে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেন। এই কাজে নোবেলের মা, স্ত্রীসহ আরও চারজন তাকে সহযোগিতা করেন বলে অভিযোগ আনা হয়।

পিবিআই (PBI) তদন্ত শেষে বছরের জানুয়ারি আদালতে নোবেলের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ার প্রতিবেদন জমা দেয়।

চলতি বছরের ফেব্রুয়ারি নোবেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। এরপর ২৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। ২৪ ফেব্রুয়ারি তিনি প্রথমবার আদালতের মাধ্যমে আপসের শর্তে জামিন পেয়েছিলেন।

তবে জামিনে থাকাকালীন বাদীর ওপর হামলা শর্ত ভঙ্গের অভিযোগ আসায় গত এপ্রিল আদালত তার জামিন বাতিল করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। আজকের আদেশের মাধ্যমে তিনি পুনরায় জামিন পেলেন।

নোবেল বাদে এই মামলার অন্য আসামিরা হলেননোবেলের মা নাজমা হোসেন, স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, সহকারী মুনেম শাহ সৌমিক এবং পরিচিত মাসুদ রানা।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ