সর্বশেষ
লোহিত সাগরে হুথি হামলার ওপর জাতিসংঘের নজরদারির মেয়াদ বাড়ল
বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠানে পারফর্ম করবেন কারা, যেভাবে দেখবেন
‘আমরা আর মাত্র এক ধাপ দূরে, ফাইনালে উঠতে সর্বোচ্চটা উজাড় করে দেব’
রাজশাহীতে হু হু করে বাড়ছে মাছের দাম
ফের বাড়ল স্বর্ণের দাম
বিশ্বকাপে আর্জেন্টিনা বিশেষ সুবিধা পাচ্ছে কি না প্রশ্নে যা বললেন স্কালোনি
৪০ বছরের খরা কাটল মেক্সিকোর, ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোতে
নেটদুনিয়ায় কেয়া পায়েলের নতুন ভিডিও: রহস্যময় সেই তরুণ কে?
ব্রাজিলের পরের ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
স্বাস্থ্যখাত ঢেলে সাজাবে সরকার, ছুটতে হবে না শহরে
গজারিয়ায় ডাস্টবিন থেকে কান্নার আওয়াজ, জীবিত নবজাতক উদ্ধার
পে স্কেলের গেজেট নিয়ে নতুন বার্তা
পাকিস্তানশাসিত কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ: জেনারেল উপেন্দ্র দ্বিবেদী
দেশের বাজারে বড় পতন: সোনা ও রুপার দাম কমালো বাজুস
ঋণখেলাপী হওয়ায় শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ

পে স্কেল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক, যা জানা গেল

সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নতুনপে স্কেলবা বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়টি এখন চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায়।

আজ রোববার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী প্রস্তাবিত নতুন বেতন কাঠামোর রূপরেখা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে অর্থসচিব . মো. খায়েরুজ্জামান মজুমদার প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা . রাশেদ আল মাহমুদ তিতুমীর উপস্থিত ছিলেন।বৈঠকে বেতন বৃদ্ধির যৌক্তিকতা, বাজেটের ওপর এর সম্ভাব্য প্রভাব এবং বাস্তবায়নের সময়সীমা নিয়ে নীতিনির্ধারণী দিকনির্দেশনা চাওয়া হয়েছে বলে জানা গেছে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, বৈঠকটি দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হয়ে প্রায় বিকেল ৩টা পর্যন্ত স্থায়ী হয়। তবে বৈঠক শেষে কোনো পক্ষই সংবাদমাধ্যমের কাছে আনুষ্ঠানিক কোনো বক্তব্য প্রদান করেননি। নতুন পে স্কেল নিয়ে সরকার ঠিক কী ভাবছে বা প্রধানমন্ত্রী কোনো সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন কি না, তা নিয়ে এখনো এক ধরনের গোপনীয়তা বজায় রাখা হচ্ছে।

বিকেল পর্যন্ত গণমাধ্যমকর্মীরা বিস্তারিত তথ্যের জন্য অর্থমন্ত্রীর দপ্তরে অপেক্ষা করলেও তাৎক্ষণিক কোনো ব্রিফিং পাওয়া যায়নি।

উল্লেখ্য যে, নতুন পে স্কেলের দাবিতে বর্তমানে সরকারি কর্মকর্তাকর্মচারীদের মধ্যে তীব্র দাবি বিরাজ করছে। বাংলাদেশ সরকারি কর্মকর্তাকর্মচারী কল্যাণ সমিতি ডাকে ইতোমধ্যেই দিনব্যাপী কর্মসূচি পালন করছেন তারা। কর্মচারীদের এই দাবির মুখেই আজকের এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হলো, যা প্রশাসনের ভেতরেবাইরে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ