সর্বশেষ
কুয়েতে বাংলাদেশের খাদ্য সহায়তা হস্তান্তর, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
ঈদের দিন যেসব অঞ্চলে ভারি বর্ষণের আভাস
বাংলাদেশি ভাইরাল সেই মহিষ নিয়ে ট্রাম্পের পোস্ট নিয়ে যা জানা গেল
ভূমিসেবা মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জামায়াতের সঙ্গে জোট করে এনসিপি রাজনৈতিক সতীত্ব হারিয়েছে: রাশেদ খাঁন
দেশের ১১ পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ: শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন
ফরাসি ফুটবলে পিএসজির রাজত্ব অব্যাহত: রেকর্ড ১৪তম লিগ শিরোপা জয়
তারুণ্যের বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর: ডাসারে সড়ক উন্নয়ন কাজে আনিসুর রহমান খোকন
পে স্কেল কার্যকর নিয়ে নতুন তথ্য
ঢাকা হবে বিশ্বের অন্যতম সেরা শহর: ডিএসসিসি প্রশাসক
২০২৭ সালের এসএসসি পরীক্ষা কবে?
সকালে খালি পেটে খেজুর খেলে কী হয়
১০ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, সতর্কতা জারি
ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত দক্ষিণ লেবানন
জাইকা মহাপরিচালকের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

ঈদের দিন যেসব অঞ্চলে ভারি বর্ষণের আভাস

দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তীব্র গরম থেকে কিছুটা স্বস্তির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী পাঁচ দিন দেশের বেশিরভাগ এলাকায় দমকা হাওয়া বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বজায় থাকতে পারে। বিশেষ করে চারটি বিভাগে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে আগামী বুধবার থেকে সারা দেশে দিনের তাপমাত্রা থেকে ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

সোমবার (২৫ মে) আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির আগামী কয়েকদিনের আবহাওয়ার এই পূর্বাভাস নিশ্চিত করেছেন।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ সিলেট বিভাগের অনেক জায়গায়; ঢাকা চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা বরিশাল বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

মঙ্গলবার (২৬ মে) সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা চট্টগ্রামের কিছু কিছু এলাকায় ঝড়ো হাওয়া বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরাঞ্চল সিলেটে ভারি বৃষ্টি হতে পারে। রাতে তাপমাত্রা সামান্য কমলেও দিনের তাপমাত্রা একই থাকবে।

আগামী বুধবার (২৭ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল চট্টগ্রামের কিছু এলাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই দিন থেকে সারা দেশে দিনের তাপমাত্রা থেকে ডিগ্রি সেলসিয়াস কমে আসতে পারে।

আগামী বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় পূর্ববর্তী দিনের মতোই চার বিভাগে (রংপুর, রাজশাহী, ময়মনসিংহ সিলেট) ভারি বৃষ্টির ধারা বজায় থাকবে। দেশের বাকি অংশগুলোতেও কমবেশি বৃষ্টি হতে পারে। এদিন দিনের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।

আগামী শুক্রবার (২৯ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সপ্তাহের শেষ দিকে এসেও বৃষ্টির দাপট কমছে না। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এই পাঁচ দিন পার হওয়ার পরও দেশজুড়ে বৃষ্টির এই ধারা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে।

বৃষ্টি বা বজ্রবৃষ্টির সময় অস্থায়ীভাবে তীব্র দমকা হাওয়া এবং বিদ্যুৎ চমকানোর সম্ভাবনা রয়েছে। তাই সাধারণ মানুষকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ