সর্বশেষ
‘এই স্মৃতি অনেক দিন তাড়িয়ে বেড়াবে’
সফদার ডাক্তার
স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন ২১ জুলাই পর্যন্ত
দুই দফায় কমলো দাম, জেনে নিন আজকের স্বর্ণের দর
তেহরানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়, পারচিন-পাকদাশতে বিকট বিস্ফোরণ
লোহিত সাগরে হুথি হামলার ওপর জাতিসংঘের নজরদারির মেয়াদ বাড়ল
বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠানে পারফর্ম করবেন কারা, যেভাবে দেখবেন
‘আমরা আর মাত্র এক ধাপ দূরে, ফাইনালে উঠতে সর্বোচ্চটা উজাড় করে দেব’
রাজশাহীতে হু হু করে বাড়ছে মাছের দাম
ফের বাড়ল স্বর্ণের দাম
বিশ্বকাপে আর্জেন্টিনা বিশেষ সুবিধা পাচ্ছে কি না প্রশ্নে যা বললেন স্কালোনি
৪০ বছরের খরা কাটল মেক্সিকোর, ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোতে
নেটদুনিয়ায় কেয়া পায়েলের নতুন ভিডিও: রহস্যময় সেই তরুণ কে?
ব্রাজিলের পরের ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
স্বাস্থ্যখাত ঢেলে সাজাবে সরকার, ছুটতে হবে না শহরে

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক অঙ্গনে বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা সাফল্য! ১৯৩টি দেশকে পেছনে ফেলে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

আজ বৃহস্পতিবার (০৪ জুন) ঢাকায় পৌঁছান নবনির্বাচিত এই জাতিসংঘ সভাপতি। বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এর আগে নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ঐতিহাসিক এক নির্বাচনে বিশ্বমঞ্চে বাংলাদেশের এই বিশাল জয় নিশ্চিত হয়।

জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের উপস্থিতিতে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। যেখানে বাংলাদেশের পক্ষে রায় দেয় ৯৯টি দেশ। এবারের নির্বাচনে বাংলাদেশের মূল প্রতিদ্বন্দ্বী ছিল সাইপ্রাস। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ভোটে সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিসকে বড় ব্যবধানে পরাজিত করেন ড. খলিলুর রহমান। সাইপ্রাসের প্রার্থী পান ৯১ ভোট।

বিশ্বমঞ্চের এই শীর্ষ পদটি অর্জন করা বাংলাদেশের জন্য মোটেও সহজ ছিল না। গত টানা তিন মাস ধরে আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক ও দূরদর্শী কূটনৈতিক তৎপরতা চালিয়েছে বাংলাদেশ। যার সফল পরিণতি এলো এই ৩রা জুনের ভোটে।

আসন্ন ১ বছরের জন্য জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব সামলাবেন ড. খলিলুর রহমান। তিনি জার্মানির বিদায়ী সভাপতি এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন।

ড. খলিলুর রহমানের এই আন্তর্জাতিক নেতৃত্ব বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি ও কূটনৈতিক প্রভাবকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ