সর্বশেষ
দেশে ফিরেছেন ৩২ হাজার ৮৩২ হাজি, প্রাণ গেল ৪৮ জনের
বগুড়ায় অস্ত্র ও মাদকসহ আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার
মুরগির দাম বেড়েছে, কমেছে সবজির
আগামী সপ্তাহে উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং
শিক্ষার আলো বনাম নৈতিকতার অন্ধকার
বেলকুচিতে বাস-অটোভ্যান সংঘর্ষ: প্রাণ হারালেন ৩ জন
নিরাশার আঁধারে তওবার আলো: আল্লাহর রহমত ও ফিরে আসার গল্প
তারা নির্বাচনের আগে আমাকে হারিয়ে দিয়েছিল: মির্জা ফখরুল
শিশু রামিসা হত্যা মামলার রায় ৭ জুন
বিএসইসি চেয়ারম্যান ও ৪ কমিশনারের পদত্যাগ
একের পর এক ধাক্কায় শাকিব খানের ‘রকস্টার’, মুক্তির সপ্তাহেই পাইরেসির থাবা
বেতন বন্ধ জুলাই ফাউন্ডেশনের কর্মীদের
প্রেম থেকেই কষ্ট পেয়েছিলাম: তৌসিফ মাহবুব
এভরিথিং ইজ ভেরি গুড
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

দেশে ফিরেছেন ৩২ হাজার ৮৩২ হাজি, প্রাণ গেল ৪৮ জনের

পবিত্র হজব্রত পালন শেষে সৌদি আরব থেকে বাংলাদেশি হাজিদের স্বদেশে প্রত্যাবর্তনের প্রক্রিয়া পুরোদমে এগিয়ে চলছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ বুলেটিনের সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৭৮টি ফিরতি ফ্লাইটে মোট ৩২ হাজার ৮৩২ জন হাজি নিরাপদে দেশে ফিরেছেন। শনিবার ( জুন) পর্যন্ত তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।  আগামী ৩০ জুন পর্যন্ত হাজিদের নিয়ে এই ফিরতি ফ্লাইট কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবারের হজে বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৭৮ হাজার ৫০০ জনেরও বেশি মানুষ সৌদি আরব গিয়েছিলেন। গত ১৮ এপ্রিল থেকে হজযাত্রীদের সৌদি যাত্রা শুরু হয়ে শেষ হয় ২১ মে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রকাশিত হজ বুলেটিনের তথ্য মতে, এখন পর্যন্ত দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৩২৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২৯ হাজার ৫০৪ জন রয়েছেন।এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিবহন করেছে ১১ হাজার ৫৭৯ জন, সৌদি এয়ারলাইনস ১২ হাজার ৫৫৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস সাত হাজার ৭০০ জন হাজিকে দেশে পৌঁছে দিয়েছে। এ ছাড়া অন্যান্য এয়ারলাইনসের মাধ্যমে সৌদি আরব ছেড়েছেন আরও ৯৯৪ জন হজযাত্রী।

অন্যদিকে হজ পালনকালে সৌদি আরবে ৪৮ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদের মধ্যে ৩২ জন পুরুষ এবং ১৬ জন নারী। মৃতদের মধ্যে মক্কায় ৩৫ জন, মদিনায় ১২ জন এবং একজন জেদ্দায় ইন্তেকাল করেছেন।

সৌদি আরবে অবস্থানরত বাকি হাজিদের চিকিৎসা ও অন্যান্য সেবা প্রদান এখনো সচল রয়েছে। বাংলাদেশ হজ মিশনের আইটি হেল্পডেস্কের মাধ্যমে এ পর্যন্ত ২৬ হাজার ৩৫টি ডিজিটাল সেবা দেওয়া হয়েছে।

পাশাপাশি, হজ মিশনের চিকিৎসাকেন্দ্র থেকে হাজিদের জন্য ৫৭ হাজার ২০২টি স্বয়ংক্রিয় (অটোমেটেড) প্রেসক্রিপশন বা চিকিৎসা ব্যবস্থাপত্র ইস্যু করা হয়েছে। সামগ্রিকভাবে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে ৩৬০ জন বাংলাদেশি চিকিৎসা নিয়েছেন এবং বর্তমানে ২৩ জন হাজি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের যথাযথ সেবা নিশ্চিত করতে মিশন কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ হজ মিশন, সংশ্লিষ্ট বিমানসংস্থা ও ধর্ম মন্ত্রণালয় যৌথ সমন্বয়ের মাধ্যমে আগামী ৩০ জুনের মধ্যে সকল হাজির নিরাপদ ও নির্বিঘ্ন দেশে ফেরা নিশ্চিত করতে বদ্ধপরিকর।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ