সর্বশেষ
ইতিহাসের সর্বোচ্চ বাজেট নিয়ে সংসদে যাচ্ছে তারেক রহমানের সরকার
তিন দেশে বিশ্বকাপ: ভিন্ন সময়ে ত্রিমাত্রিক উদ্বোধনের অনন্য মহোৎসব
বাজেটে সাধারণ মানুষের জন্য মিলবে স্বস্তির বার্তা, কমছে ৬০ পণ্যের দাম
 বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর থেকে বাদ পড়লো টি-টোয়েন্টি সিরিজ
মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর
দেশে ফিরেছেন ৩২ হাজার ৮৩২ হাজি, প্রাণ গেল ৪৮ জনের
বগুড়ায় অস্ত্র ও মাদকসহ আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার
মুরগির দাম বেড়েছে, কমেছে সবজির
আগামী সপ্তাহে উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং
শিক্ষার আলো বনাম নৈতিকতার অন্ধকার
বেলকুচিতে বাস-অটোভ্যান সংঘর্ষ: প্রাণ হারালেন ৩ জন
নিরাশার আঁধারে তওবার আলো: আল্লাহর রহমত ও ফিরে আসার গল্প
তারা নির্বাচনের আগে আমাকে হারিয়ে দিয়েছিল: মির্জা ফখরুল
শিশু রামিসা হত্যা মামলার রায় ৭ জুন
বিএসইসি চেয়ারম্যান ও ৪ কমিশনারের পদত্যাগ

বাজেটে সাধারণ মানুষের জন্য মিলবে স্বস্তির বার্তা, কমছে ৬০ পণ্যের দাম

উচ্চ মূল্যস্ফীতির যাঁতাকলে পিষ্ট সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে একগুচ্ছ স্বস্তির বার্তা নিয়ে আসছে ২০২৬২৭ অর্থবছরের জাতীয় বাজেট। চাল, ডাল, তেল, পেঁয়াজের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে শিশুখাদ্য, জীবনরক্ষাকারী ওষুধ, সোনা এবং ইলেকট্রনিক্স সামগ্রীসহ প্রায় ৬০টি পণ্যে বড় ধরণের কর ছাড়ের পরিকল্পনা করেছে সরকার। একই সঙ্গে স্বাস্থ্য, কৃষি, প্রযুক্তি সবুজ শক্তি (নবায়নযোগ্য জ্বালানি) খাতেও মিলছে বিশেষ সুবিধা।

আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে দেশের ৫৫তম এবং বর্তমান সরকারের প্রথম বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সম্ভাব্য লাখ ৩৮ হাজার কোটি টাকার এই বাজেটে মূল লক্ষ্যই হলোভোক্তা পর্যায়ে স্বস্তি ফিরিয়ে আনা।

বাজারের আগুন থেকে সাধারণ মানুষকে বাঁচাতে একঝাঁক কৃষিপণ্যের ওপর উৎসে কর কমানোর প্রস্তাব করা হচ্ছে। চাল, ধান, গম, আলু, পেঁয়াজ, রসুন, আদা, ভোজ্যতেল, চিনি, লবণ, মাছ মাংসের ওপর বিদ্যমান থেকে শতাংশ উৎসে কর কমিয়ে মাত্র . শতাংশ করা হতে পারে।

চাষাবাদের খরচ কমাতে সার কীটনাশকের ওপর থাকা সাড়ে শতাংশ ভ্যাট কর সুবিধা তুলে নেওয়ার ইঙ্গিত রয়েছে, যা কৃষকের উৎপাদন ব্যয় কমাবে।

শিশুখাদ্যের কাঁচামাল আমদানিতে শুল্ক ১৫% থেকে কমিয়ে ১০% করা হচ্ছে। এছাড়া সব ধরণের মসলা খেজুর আমদানির ওপর থেকে শতাংশ রেগুলেটরি ডিউটি বা নিয়ন্ত্রণমূলক শুল্ক পুরোপুরি প্রত্যাহার করা হতে পারে।

মধ্যবিত্ত নিম্নবিত্তের চিকিৎসা খরচ কমাতে স্বাস্থ্য খাতে বড় ধরণের কর মওকুফ আসছে। ক্যানসার প্রতিরোধী ওষুধসহ জীবনরক্ষাকারী বিভিন্ন ড্রাগ তৈরির ৬৮টি কাঁচামাল আমদানিতে সম্পূরক শুল্ক কর রেয়াত সুবিধা দেওয়া হচ্ছে। হৃদরোগীদের হার্টের রিং বা স্টেন্টের দাম কমতে পারে প্রায় ২০ হাজার টাকা চোখের ছানি অপারেশনের ইন্ট্রাওকুলার লেন্সের দাম কমছে প্রায় হাজার টাকা

কিডনি রোগীদের ডায়ালাইসিস ফিল্টার আমদানির শুল্কভ্যাট তুলে নেওয়ায় প্রতি ডায়ালাইসিসে খরচ কয়েকশ টাকা কমে আসবে।

প্রযুক্তিপ্রেমী তরুণদের জন্য এবারের বাজেট দারুণ সুখবর দিচ্ছে। মোবাইল সিমের ওপর থাকা অতিরিক্ত কর প্রত্যাহারের প্রস্তাব করা হচ্ছে। ল্যাপটপ, ডেস্কটপ, মনিটর প্রিন্টারের মতো আইটি পণ্যের দাম কমাতে কর হ্রাস বা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে। ক্যাশলেস লেনদেন বাড়াতে পিওএস (POS) মেশিন আমদানিতে শুল্ক ১০% থেকে কমিয়ে % করা হচ্ছে। তরুণদের আয়ের অন্যতম উৎস ফ্রিল্যান্সিং কনটেন্ট ক্রিয়েশন থেকে উপার্জিত আয়ের ওপর কর অব্যাহতির প্রস্তাব থাকছে।

স্বর্ণ স্বর্ণালঙ্কার সরবরাহের ক্ষেত্রে উৎসে কর % থেকে কমিয়ে মাত্র .% করার প্রস্তাব আসছে। ভরিপ্রতি নির্দিষ্ট ট্যাক্স নির্ধারণের ফলে স্বর্ণের দাম কমতে পারে।

দেশে তৈরি ফ্রিজ এসির ওপর ভ্যাট ১৫% থেকে এক লাফে .% করা হচ্ছে। ওয়াশিং মেশিন, ব্লেন্ডার, জুসারের কর সুবিধার মেয়াদ আরও বাড়ছে।

লিপস্টিক, ফেসক্রিম, লোশন ফেসওয়াশের আমদানি শুল্কায়ন মূল্য কমায় কমতে পারে কসমেটিকসের দামও।

সৌরবিদ্যুৎ সরঞ্জাম আমদানিতে ২০৩১ সাল পর্যন্ত সম্পূর্ণ কর অব্যাহতি দেওয়ার পরিকল্পনা রয়েছে। পরিবেশবান্ধব ইলেকট্রিক বাস, ট্রাক চার্জিং স্টেশন আমদানিতে উৎসে কর % থেকে কমিয়ে % করা হচ্ছে। বাইক ইলেকট্রিক গাড়ি রেজিস্ট্রেশনের অগ্রিম আয়করও কমছে। বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের ব্যবহৃত ১৫টি পণ্যের ওপর অগ্রিম আয়কর কমানো হচ্ছে।

সব খাতে সুখবর থাকলেও সরকারের রাজস্ব বাড়াতে কিছু পণ্যের ওপর করের বোঝা চাপানো হচ্ছে। এবারের বাজেটে কর বৃদ্ধির কারণে রড, সিগারেট এবং সব ধরণের মদের দাম বাড়তে পারে

অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্টদের মতে, এবার করের হার না বাড়িয়ে করের আওতা বাড়ানোর কৌশল নেওয়া হয়েছে। এর ফলে উৎপাদন খরচ কমবে, বাজারে পণ্যের জোগান বাড়বে এবং মূল্যস্ফীতির চাপ থেকে সাধারণ মানুষ কিছুটা হলেও হাঁফ ছেড়ে বাঁচবে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ