সর্বশেষ
৩৬ হাজার টন বর্জ্য অপসারণ ডিএসসিসির
মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা: মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
ট্রাম্পের শর্ত ছাড়া ইরানের সাথে কোনো চুক্তি নয়: হোয়াইট হাউস
৩২ লাখের কোরবানি: সমালোচনার জবাবে যা বললেন মন্ত্রীর ছেলে
দেশের ৭ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
ইরান ইস্যুতে গণমাধ্যমের ওপর চটলেন ট্রাম্প; আবহাওয়ার কারণে বদলাল মন্ত্রিসভার বৈঠক
আরাফাতের ময়দানে লাখো হাজির আকুতি, বিশ্বমঞ্চে ধ্বনিত হলো বাংলা খুতবা
কুয়েতে বাংলাদেশের খাদ্য সহায়তা হস্তান্তর, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
ঈদের দিন যেসব অঞ্চলে ভারি বর্ষণের আভাস
বাংলাদেশি ভাইরাল সেই মহিষ নিয়ে ট্রাম্পের পোস্ট নিয়ে যা জানা গেল
ভূমিসেবা মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জামায়াতের সঙ্গে জোট করে এনসিপি রাজনৈতিক সতীত্ব হারিয়েছে: রাশেদ খাঁন
দেশের ১১ পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ: শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন
ফরাসি ফুটবলে পিএসজির রাজত্ব অব্যাহত: রেকর্ড ১৪তম লিগ শিরোপা জয়
তারুণ্যের বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর: ডাসারে সড়ক উন্নয়ন কাজে আনিসুর রহমান খোকন

সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে আগ্রহী নেপাল

সৈয়দপুর বিমানবন্দরকে ঘিরে আঞ্চলিক যোগাযোগের এক নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে। উত্তরবঙ্গের এই বিমানবন্দরটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করার মাধ্যমে নেপাল, ভুটান ভারতের সাথে সরাসরি সংযোগ স্থাপনে বিশেষ আগ্রহ প্রকাশ করেছে নেপাল সরকার।

রোববার (২৯ মার্চ) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা) এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সাথে এক সৌজন্য সাক্ষাৎকারে এই প্রস্তাব দেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি।

নেপালের রাষ্ট্রদূত জানান, সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা গেলে বাণিজ্য পর্যটনে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে। এটি দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে যোগাযোগের একটি কৌশলগত কেন্দ্র হয়ে উঠতে পারে।

বাংলাদেশ নেপালের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। বিমান পর্যটন খাতের সামগ্রিক উন্নয়নে বাংলাদেশের কারিগরি কৌশলগত সহযোগিতা চেয়েছে নেপাল।

ঢাকাকাঠমাণ্ডু রুটে আকাশপথের ভ্রমণ আরও সহজলভ্য করতে এবং পর্যটক সংখ্যা বাড়াতে বিমান ভাড়া নির্ধারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

উভয় পক্ষই পর্যটন শিল্পের প্রসারে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে। মন্ত্রী প্রতিমন্ত্রী নেপালকে সব ধরনের প্রয়োজনীয় সহায়তা প্রদানের নিশ্চয়তা দিয়েছেন।

মন্ত্রণালয়ের জনসংযোগ শাখা থেকে জানানো হয়, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে উত্তরবঙ্গের অর্থনীতিতে প্রাণসঞ্চার হবে এবং নেপালের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাবে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ