সর্বশেষ
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভিন্ন এলাকায় বন্ধ আছে আজ
লিভারপুলকে হারিয়ে এগিয়ে রইল পিএসজি
বিয়ের প্রস্তাব কি গোপন করবেন, নাকি প্রকাশ করবেন
সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কবে, জানা গেল
আজ রাতে পুরো একটি সভ্যতা চিরতরে বিলুপ্ত হয়ে যাবে: ট্রাম্প
বিসিবির অ্যাডহক কমিটির প্রথম সভা সন্ধ্যায়
জুলাই গণঅভ্যুত্থানের স্বপ্ন নিয়ে সংসদে রুমিনের ‘কথার পারদ’
এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম
প্রাথমিকে অনলাইন ক্লাসের পরিকল্পনা নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সংসদে শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ অর্থমন্ত্রীর
পে স্কেল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক, যা জানা গেল
‘নিষেধাজ্ঞা এড়াতে জয় শাহের সঙ্গে বৈঠকের তদ্বির করছেন স্বনামধন্য এক ক্রিকেটার’
গরমে স্ট্রোকের ঝুঁকি কমাতে পারে কাঁচাআম
কুমিল্লার জাঙ্গালিয়ায় পরিত্যক্ত বাসে অগ্নিকাণ্ড

প্রাথমিকে অনলাইন ক্লাসের পরিকল্পনা নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দেশে চলমান হামের সংক্রমণ এবং জ্বালানি সংকটের মধ্যেও এখনই বন্ধ হচ্ছে না প্রাথমিক বিদ্যালয়। আপাতত অনলাইন ক্লাসে ফেরারও কোনো চিন্তা করছে না সরকার। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আজ সোমবার (৬ এপ্রিল) রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিমন্ত্রী জানান, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে মন্ত্রণালয় সশরীরে পাঠদান অব্যাহত রাখার পক্ষেই অবস্থান নিচ্ছে। তাঁর মতে, প্রাথমিক স্তরের শিশুদের জন্য অনলাইন শিক্ষা খুব একটা কার্যকর হয় না। ফলে শিশুদের শিখনপ্রক্রিয়া স্বাভাবিক রাখতে সরাসরি ক্লাসের কোনো বিকল্প নেই।

স্কুল বন্ধ বা অনলাইন কার্যক্রম চালুর বিষয়ে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। আগামী জুন-জুলাই মাস নাগাদ শিক্ষা খাতে বেশ কিছু যুগোপকারী ও নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার।  নতুন পদক্ষেপগুলোর প্রস্তুতি যাচাই এবং বিদ্যালয়ের ভৌত অবকাঠামোর অবস্থা সরাসরি দেখতেই এই ঝটিকা পরিদর্শনে নেমেছেন প্রতিমন্ত্রী। হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় প্রতিটি বিদ্যালয়ে বিশেষ স্বাস্থ্যবিধি ও সতর্কতা মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে পরিস্থিতি এখনো স্কুল বন্ধ করার মতো পর্যায়ে পৌঁছায়নি।

“শিশুদের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টি সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। তবে আমরা চাই শিক্ষা কার্যক্রম স্বাভাবিক থাকুক। পরিস্থিতির যদি অবনতি হয়, তবে বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।” — ববি হাজ্জাজ, প্রতিমন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সরকার বর্তমানে প্রতিটি বিদ্যালয়ের অবকাঠামো সংস্কার এবং নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের ওপর বিশেষ জোর দিচ্ছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, মাঠ পর্যায়ের নিয়মিত এই পরিদর্শনের ফলে শিক্ষার প্রকৃত চিত্র ফুটে উঠবে, যা ভবিষ্যতে শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ