সর্বশেষ
লোহিত সাগরে হুথি হামলার ওপর জাতিসংঘের নজরদারির মেয়াদ বাড়ল
বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠানে পারফর্ম করবেন কারা, যেভাবে দেখবেন
‘আমরা আর মাত্র এক ধাপ দূরে, ফাইনালে উঠতে সর্বোচ্চটা উজাড় করে দেব’
রাজশাহীতে হু হু করে বাড়ছে মাছের দাম
ফের বাড়ল স্বর্ণের দাম
বিশ্বকাপে আর্জেন্টিনা বিশেষ সুবিধা পাচ্ছে কি না প্রশ্নে যা বললেন স্কালোনি
৪০ বছরের খরা কাটল মেক্সিকোর, ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোতে
নেটদুনিয়ায় কেয়া পায়েলের নতুন ভিডিও: রহস্যময় সেই তরুণ কে?
ব্রাজিলের পরের ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
স্বাস্থ্যখাত ঢেলে সাজাবে সরকার, ছুটতে হবে না শহরে
গজারিয়ায় ডাস্টবিন থেকে কান্নার আওয়াজ, জীবিত নবজাতক উদ্ধার
পে স্কেলের গেজেট নিয়ে নতুন বার্তা
পাকিস্তানশাসিত কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ: জেনারেল উপেন্দ্র দ্বিবেদী
দেশের বাজারে বড় পতন: সোনা ও রুপার দাম কমালো বাজুস
ঋণখেলাপী হওয়ায় শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ

জুলাই গণঅভ্যুত্থানের স্বপ্ন নিয়ে সংসদে রুমিনের ‘কথার পারদ’

জাতীয় সংসদের অধিবেশনে আজ এক ব্যতিক্রমী ও আবেগপূর্ণ বক্তব্য দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তার বক্তব্যে দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে গণমানুষের ভালোবাসা এবং চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের চেতনা প্রাধান্য পেয়েছে।

বক্তব্যের শুরুতেই রুমিন ফারহানা তাকে দলীয় মনোনয়ন না দেওয়ার জন্য বিএনপিকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “মনোনয়ন না পাওয়ায় আমি দেশের মানুষের প্রকৃত ভালোবাসা উপলব্ধি করতে পেরেছি। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত কোটি মানুষের যে দোয়া ও সমর্থন আমি পেয়েছি, তা দলীয় গণ্ডির ভেতর থাকলে হয়তো কখনোই বুঝতে পারতাম না।”

চব্বিশের জুলাইয়ের গণঅভ্যুত্থানকে বর্তমান সংসদের মূল ভিত্তি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আজকের এই সংসদ হাজারো মানুষের আত্মত্যাগের ফসল। যারা প্রাণ দিয়েছেন, তাদের কেউ মন্ত্রী বা এমপি হওয়ার জন্য রাজপথে নামেননি; তারা ছিলেন সাধারণ খেটে খাওয়া মানুষ।

তিনি প্রশ্ন তোলেন, যারা আজ ক্ষমতায় বা বিরোধী দলে বসে আছেন, তারা কি সেই সাধারণ মানুষের স্বপ্নের মর্যাদা দিতে পারছেন? রুমিন ফারহানা বলেন, “শহীদদের স্বপ্ন ছিল বৈষম্যমুক্ত এক নতুন বাংলাদেশ গড়ার, যেখানে সবার সমান অধিকার থাকবে।”

আন্দোলন চলাকালীন তরুণদের আঁকা দেয়ালচিত্র ও স্লোগানগুলোর কথা স্মরণ করে এই সংসদ সদস্য বলেন, সাধারণ মানুষের সেই আকাঙ্ক্ষা কোনো অলীক বিষয় ছিল না। গ্রাফিতিগুলোর উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, উই ওয়ান্ট জাস্টিস, দেশটা কারো বাপের না, হামার ব্যাটাক মারলু ক্যানে?

রুমিন ফারহানা তার বক্তব্যের ইতি টানেন এই বলে যে, জুলাইয়ের এই লড়াই কেবল ক্ষমতা পরিবর্তনের লড়াই ছিল না, এটি ছিল প্রচলিত ঘুণে ধরা রাজনীতি ভেঙে একটি নতুন চিন্তার বাংলাদেশ গড়ার লড়াই। তিনি সবাইকে সেই শহীদদের স্বপ্নের প্রতি দায়বদ্ধ থাকার আহ্বান জানান।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ