সর্বশেষ
লোহিত সাগরে হুথি হামলার ওপর জাতিসংঘের নজরদারির মেয়াদ বাড়ল
বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠানে পারফর্ম করবেন কারা, যেভাবে দেখবেন
‘আমরা আর মাত্র এক ধাপ দূরে, ফাইনালে উঠতে সর্বোচ্চটা উজাড় করে দেব’
রাজশাহীতে হু হু করে বাড়ছে মাছের দাম
ফের বাড়ল স্বর্ণের দাম
বিশ্বকাপে আর্জেন্টিনা বিশেষ সুবিধা পাচ্ছে কি না প্রশ্নে যা বললেন স্কালোনি
৪০ বছরের খরা কাটল মেক্সিকোর, ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোতে
নেটদুনিয়ায় কেয়া পায়েলের নতুন ভিডিও: রহস্যময় সেই তরুণ কে?
ব্রাজিলের পরের ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
স্বাস্থ্যখাত ঢেলে সাজাবে সরকার, ছুটতে হবে না শহরে
গজারিয়ায় ডাস্টবিন থেকে কান্নার আওয়াজ, জীবিত নবজাতক উদ্ধার
পে স্কেলের গেজেট নিয়ে নতুন বার্তা
পাকিস্তানশাসিত কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ: জেনারেল উপেন্দ্র দ্বিবেদী
দেশের বাজারে বড় পতন: সোনা ও রুপার দাম কমালো বাজুস
ঋণখেলাপী হওয়ায় শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ

যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীরা সময় থাকতেই কেটে পড়ুন: গালিবাফ

আন্তর্জাতিক নিউজ

বিশ্ব রাজনীতি অর্থনীতির অস্থিরতাকে কেন্দ্র করে এক চাঞ্চল্যকর বার্তা দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। তিনি মনে করেন, যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট সম্পদগুলো নিয়ে বিনিয়োগকারীরা ভবিষ্যতে বড় ধরনের বিপাকে পড়তে পারেন। গালিবাফের মতে, বৈশ্বিক উত্তেজনা বর্তমানের চেয়ে আরও বৃদ্ধি পেলে মার্কিন বিনিয়োগ বা সম্পদ সময়মতো বিক্রি করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি বিনিয়োগকারীদের সতর্ক করে বলেন, “সুযোগ থাকতেই বের হয়ে আসুন।

গালিবাফ তার পোস্টে দাবি করেন, যুক্তরাষ্ট্র তাদের আর্থিক নীতিতে এমন কিছু বিশেষ কৌশল অবলম্বন করেছে, যা মূলত বড় আকারের সম্পদ বিক্রিতে বাধা দেওয়ার জন্য তৈরি। এর ফলে বড় বিনিয়োগকারীরা চাইলেও তাদের হাতে থাকা মার্কিন সম্পদ পুরোপুরি বিক্রি করতে পারছেন না; বরং তারা একটি নির্দিষ্ট সীমার মধ্যে লেনদেন করতে বাধ্য হচ্ছেন। স্পিকার ইঙ্গিত দিয়েছেন যে, পরিস্থিতি আরও অবনতি হলে এই বিক্রির সুযোগ পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে।

ইরানের এই শীর্ষ নেতার মতে, ওয়াশিংটন বর্তমানে তাদের ট্রেজারি বন্ডের বাজার নিয়ে বেশ চিন্তিত। বিশেষ করে সুদের হার যেন হুট করে বেড়ে না যায়, সেদিকে কড়া নজর রাখছে মার্কিন প্রশাসন। কারণ, সুদের হারের সামান্য হেরফেরও পুরো বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে।

নিউইয়র্ক টাইমসের তথ্যের ভিত্তিতে গালিবাফ আরও জানান, সংঘাতপূর্ণ পরিস্থিতিতে মিত্র দেশগুলোকে আর্থিক সুরক্ষা দিতেকারেন্সি সোয়াপব্যবস্থার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সংযুক্ত আরব আমিরাতসহ (ইউএই) মিত্র দেশগুলোর জন্য এই সুবিধা সম্প্রসারণের পক্ষে। ইরান ইসরায়েল সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের যেসব দেশ অর্থনৈতিকভাবে ঝুঁকিতে রয়েছে, তাদের সাহায্য করাই এর মূল লক্ষ্য।

এদিকে ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে উঠে এসেছে ভিন্ন এক চিত্র। সেখানে বলা হয়েছে, পারস্য উপসাগরে সম্ভাব্য সামরিক সংঘাতের কারণে সৃষ্ট অর্থনৈতিক ক্ষতির দায়ভার ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপিয়েছে সংযুক্ত আরব আমিরাত। নিজেদের অর্থনীতি সুরক্ষিত রাখতে ইউএই বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি আর্থিক নিরাপত্তা বলয় তৈরির বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ