সর্বশেষ
লোহিত সাগরে হুথি হামলার ওপর জাতিসংঘের নজরদারির মেয়াদ বাড়ল
বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠানে পারফর্ম করবেন কারা, যেভাবে দেখবেন
‘আমরা আর মাত্র এক ধাপ দূরে, ফাইনালে উঠতে সর্বোচ্চটা উজাড় করে দেব’
রাজশাহীতে হু হু করে বাড়ছে মাছের দাম
ফের বাড়ল স্বর্ণের দাম
বিশ্বকাপে আর্জেন্টিনা বিশেষ সুবিধা পাচ্ছে কি না প্রশ্নে যা বললেন স্কালোনি
৪০ বছরের খরা কাটল মেক্সিকোর, ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোতে
নেটদুনিয়ায় কেয়া পায়েলের নতুন ভিডিও: রহস্যময় সেই তরুণ কে?
ব্রাজিলের পরের ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
স্বাস্থ্যখাত ঢেলে সাজাবে সরকার, ছুটতে হবে না শহরে
গজারিয়ায় ডাস্টবিন থেকে কান্নার আওয়াজ, জীবিত নবজাতক উদ্ধার
পে স্কেলের গেজেট নিয়ে নতুন বার্তা
পাকিস্তানশাসিত কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ: জেনারেল উপেন্দ্র দ্বিবেদী
দেশের বাজারে বড় পতন: সোনা ও রুপার দাম কমালো বাজুস
ঋণখেলাপী হওয়ায় শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ

রাজধানীসহ যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

রাজধানী ঢাকাসহ দেশের সাতটি অঞ্চলে আজ দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার (৫ মে) সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য এই বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, দেশের নিচের অঞ্চলগুলোতে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল এবং সিলেট। বাতাসের গতিবেগ, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার। অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি।

এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। নৌযানগুলোকে সাবধানে চলাচলের পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।

আজ সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কিছু কিছু এলাকায় মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণের আশঙ্কাও রয়েছে।

গত কয়েকদিনের টানা বৃষ্টি ও ঝড়ে দেশের বিভিন্ন স্থানে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে হাওর অঞ্চলে জলাবদ্ধতা ও নদ-নদীর পানি বেড়ে ধান তলিয়ে যাওয়ায় দুশ্চিন্তায় ছিলেন কৃষকরা। তবে তাদের জন্য স্বস্তির বার্তা দিয়েছে আবহাওয়া অফিস। আগামী ১০ দিনের বেশি সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আগামী ৭ মে থেকে ১৮ মে পর্যন্ত দীর্ঘ সময় কড়া রোদের দেখা মিলবে।

দীর্ঘমেয়াদী এই রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার ফলে ফসলের মাঠ শুকিয়ে আসবে এবং ক্ষয়ক্ষতির ঝুঁকি অনেকটাই কমে যাবে বলে আশা করা হচ্ছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ