সর্বশেষ
মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর
দেশে ফিরেছেন ৩২ হাজার ৮৩২ হাজি, প্রাণ গেল ৪৮ জনের
বগুড়ায় অস্ত্র ও মাদকসহ আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার
মুরগির দাম বেড়েছে, কমেছে সবজির
আগামী সপ্তাহে উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং
শিক্ষার আলো বনাম নৈতিকতার অন্ধকার
বেলকুচিতে বাস-অটোভ্যান সংঘর্ষ: প্রাণ হারালেন ৩ জন
নিরাশার আঁধারে তওবার আলো: আল্লাহর রহমত ও ফিরে আসার গল্প
তারা নির্বাচনের আগে আমাকে হারিয়ে দিয়েছিল: মির্জা ফখরুল
শিশু রামিসা হত্যা মামলার রায় ৭ জুন
বিএসইসি চেয়ারম্যান ও ৪ কমিশনারের পদত্যাগ
একের পর এক ধাক্কায় শাকিব খানের ‘রকস্টার’, মুক্তির সপ্তাহেই পাইরেসির থাবা
বেতন বন্ধ জুলাই ফাউন্ডেশনের কর্মীদের
প্রেম থেকেই কষ্ট পেয়েছিলাম: তৌসিফ মাহবুব
এভরিথিং ইজ ভেরি গুড

ইরান ইস্যুতে গণমাধ্যমের ওপর চটলেন ট্রাম্প; আবহাওয়ার কারণে বদলাল মন্ত্রিসভার বৈঠক

যুক্তরাষ্ট্রের মূলধারার গণমাধ্যমগুলোর ওপর আবারও তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান পরিস্থিতি নিয়ে সংবাদ পরিবেশনে মার্কিন মিডিয়া পক্ষপাতদুষ্ট আচরণ করছে বলে অভিযোগ তার। এদিকে, বৈরী আবহাওয়ার কারণে ট্রাম্পের আসন্ন মন্ত্রিসভার বৈঠকের নির্ধারিত ভেন্যুও পরিবর্তন করা হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে।

মার্কিন সংবাদমাধ্যমগুলোর ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অসন্তোষের বিষয়টি নতুন কিছু নয়। তবে এবার ইরান সংকট নিয়ে মার্কিন মিডিয়ার ভূমিকায় চরম ক্ষুব্ধ তিনি। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে শীর্ষস্থানীয় কয়েকটি গণমাধ্যমের কঠোর সমালোচনা করেছেন ট্রাম্প।

তার নিশানায় রয়েছে— নিউইয়র্ক টাইমস, ওয়াল স্ট্রিট জার্নাল এবং সিএনএনের মতো প্রভাবশালী সংবাদমাধ্যমগুলো। ট্রাম্পের দাবি, এই গণমাধ্যমগুলো নিরপেক্ষতা হারিয়ে সরাসরি ইরানের পক্ষ নিয়ে খবর প্রকাশ করছে।

পোস্টে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটদেরও ছাড় দেননি মার্কিন প্রেসিডেন্ট। তিনি মন্তব্য করেন:

“ডেমোক্র্যাট দল এবং দেশের মূলধারার মিডিয়া সম্পূর্ণভাবে দিক হারিয়েছে। তারা আসলে পুরোপুরি উন্মাদ হয়ে গেছে।”

এদিকে একই প্ল্যাটফর্মে দেওয়া আরেকটি সংক্ষিপ্ত পোস্টে হোয়াইট হাউসের অভ্যন্তরীণ একটি সিদ্ধান্তের কথা জানান ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প খারাপ আবহাওয়ার কারণে আগামীকালের মন্ত্রিসভার বৈঠকের স্থান পরিবর্তনের ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, নির্ধারিত স্থান ক্যাম্প ডেভিডের পরিবর্তে বৈঠকটি অনুষ্ঠিত হবে হোয়াইট হাউসে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে ট্রাম্প এ তথ্য জানান। তিনি বলেন, বৈরী আবহাওয়ার কারণে বৈঠকটি স্থানান্তর করা হয়েছে।

প্রেসিডেন্ট স্পষ্ট করেছেন, আবহাওয়া পরিস্থিতি অনুকূলে না থাকার কারণেই ক্যাম্প ডেভিডের পরিবর্তে হোয়াইট হাউসে এই বৈঠকটি আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র: আল জাজিরার

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ