সর্বশেষ
৩৬ হাজার টন বর্জ্য অপসারণ ডিএসসিসির
মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা: মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
ট্রাম্পের শর্ত ছাড়া ইরানের সাথে কোনো চুক্তি নয়: হোয়াইট হাউস
৩২ লাখের কোরবানি: সমালোচনার জবাবে যা বললেন মন্ত্রীর ছেলে
দেশের ৭ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
ইরান ইস্যুতে গণমাধ্যমের ওপর চটলেন ট্রাম্প; আবহাওয়ার কারণে বদলাল মন্ত্রিসভার বৈঠক
আরাফাতের ময়দানে লাখো হাজির আকুতি, বিশ্বমঞ্চে ধ্বনিত হলো বাংলা খুতবা
কুয়েতে বাংলাদেশের খাদ্য সহায়তা হস্তান্তর, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
ঈদের দিন যেসব অঞ্চলে ভারি বর্ষণের আভাস
বাংলাদেশি ভাইরাল সেই মহিষ নিয়ে ট্রাম্পের পোস্ট নিয়ে যা জানা গেল
ভূমিসেবা মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জামায়াতের সঙ্গে জোট করে এনসিপি রাজনৈতিক সতীত্ব হারিয়েছে: রাশেদ খাঁন
দেশের ১১ পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ: শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন
ফরাসি ফুটবলে পিএসজির রাজত্ব অব্যাহত: রেকর্ড ১৪তম লিগ শিরোপা জয়
তারুণ্যের বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর: ডাসারে সড়ক উন্নয়ন কাজে আনিসুর রহমান খোকন

৩৬ হাজার টন বর্জ্য অপসারণ ডিএসসিসির

পবিত্র ঈদুল আজহার কুরবানির বর্জ্য ব্যবস্থাপনায় বড় সাফল্য দেখিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। নির্ধারিত লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে গত তিন দিনে রেকর্ড পরিমাণ বর্জ্য অপসারণ করেছে সংস্থাটি। তবে হাটের বর্জ্য সময়মতো পরিষ্কার না করায় কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে ১১টি অস্থায়ী পশুর হাটের ইজারাদারের বিরুদ্ধে।

 ঈদুল আজহা পরবর্তী পরিচ্ছন্ন ঢাকা গড়ার চ্যালেঞ্জে সফল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। কুরবানি শুরুর পর থেকে গত তিন দিনে ডিএসসিসি এলাকা থেকে সর্বমোট ৩৬ হাজার ৮৬ টন বর্জ্য অপসারণ করা হয়েছে।

রোববার (৩১ মে) নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বর্জ্য ব্যবস্থাপনার এই সামগ্রিক চিত্র তুলে ধরেন ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালাম।

এবারের ঈদে প্রাথমিক বর্জ্য অপসারণের লক্ষ্য ধরা হয়েছিল ৩৪ হাজার টন। কিন্তু মাঠপর্যায়ে নিবিড় তদারকি ও দ্রুত পদক্ষেপের কারণে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আরও প্রায় ২ হাজার টন বেশি বর্জ্য অপসারণ সম্ভব হয়েছে। এই বিশাল ও মহতি কর্মযজ্ঞ সফল করতে দিনরাত নিরলসভাবে কাজ করেছেন ডিএসসিসির সাড়ে ১৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

ডিএসসিসি প্রশাসক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পরিচ্ছন্নতার প্রশ্নে কোনো রকম আপস করা হবে না। চুক্তির শর্ত ভেঙে নির্ধারিত সময়ে হাটের বর্জ্য সরাতে ব্যর্থ হওয়ায় ১১টি অস্থায়ী পশুর হাটের ইজারাদারের জামানত সম্পূর্ণ বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে নিয়ম ভঙ্গকারী এসব ইজারাদারকে চিরতরে কালোতালিকাভুক্ত (Blacklisted) করা হচ্ছে।

“হাটের বর্জ্য ব্যবস্থাপনায় অবহেলার ক্ষেত্রে আমরা ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছি। ইজারাদারদের দায়িত্বশীলতা আরও বাড়াতে আগামী বছর থেকে পশুর হাটের জামানতের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হবে।” — মো. আব্দুস সালাম, প্রশাসক, ডিএসসিসি।

নগরীকে দ্রুততম সময়ে দুর্গন্ধমুক্ত ও পরিচ্ছন্ন করতে পরিচ্ছন্নতাকর্মীরা যেভাবে দিনরাত এক করে কাজ করেছেন, তা নগরবাসীর মনে স্বস্তি এনে দিয়েছে। আর অবহেলাকারীদের বিরুদ্ধে ডিএসসিসির এই কঠোর অবস্থান আগামী দিনে বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ