সর্বশেষ
‘এই স্মৃতি অনেক দিন তাড়িয়ে বেড়াবে’
সফদার ডাক্তার
স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন ২১ জুলাই পর্যন্ত
দুই দফায় কমলো দাম, জেনে নিন আজকের স্বর্ণের দর
তেহরানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়, পারচিন-পাকদাশতে বিকট বিস্ফোরণ
লোহিত সাগরে হুথি হামলার ওপর জাতিসংঘের নজরদারির মেয়াদ বাড়ল
বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠানে পারফর্ম করবেন কারা, যেভাবে দেখবেন
‘আমরা আর মাত্র এক ধাপ দূরে, ফাইনালে উঠতে সর্বোচ্চটা উজাড় করে দেব’
রাজশাহীতে হু হু করে বাড়ছে মাছের দাম
ফের বাড়ল স্বর্ণের দাম
বিশ্বকাপে আর্জেন্টিনা বিশেষ সুবিধা পাচ্ছে কি না প্রশ্নে যা বললেন স্কালোনি
৪০ বছরের খরা কাটল মেক্সিকোর, ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোতে
নেটদুনিয়ায় কেয়া পায়েলের নতুন ভিডিও: রহস্যময় সেই তরুণ কে?
ব্রাজিলের পরের ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
স্বাস্থ্যখাত ঢেলে সাজাবে সরকার, ছুটতে হবে না শহরে

এভরিথিং ইজ ভেরি গুড

দেশের যোগাযোগ খাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিন মন্ত্রণালয়সড়ক, রেলপথ নৌপরিবহন। এই তিন হেভিওয়েট মন্ত্রণালয়ের গুরুদায়িত্ব এখন একাই সামলাচ্ছেন মন্ত্রী শেখ রবিউল আলম। দায়িত্ব গ্রহণের পর থেকেই তাঁর কাজের গতি, বিভিন্ন বক্তব্য এবং একই সাথে তিনটি বড় দপ্তরের দায়িত্ব পালন নিয়ে রাজনৈতিক সামাজিক অঙ্গনে চলছে তুমুল আলোচনা। কেউ কেউ সমালোচনার বাণ ছুঁড়লেও, সেসবে কান না দিয়ে নিজের কাজেই বুঁদ হয়ে আছেন এই আলোচিত মন্ত্রী।

সম্প্রতি সাধারণ মানুষের ঈদযাত্রা সফল নির্বিঘ্ন করতে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় জোরদারে নিরলস ভূমিকা রেখেছেন তিনি। যার সুফলও পেয়েছে সাধারণ মানুষ। তবে এত কিছুর পরও তাঁকে নিয়ে আলোচনা থামছে না।

বর্তমানে সরকারের ১৮০ দিনের বিশেষ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করাই শেখ রবিউল আলমের মূল লক্ষ্য। নিজের মন্ত্রণালয়গুলোর বিভিন্ন মেগা প্রকল্প কর্মসূচি সফল করতে গিয়ে নানা বাস্তবমুখী চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন তিনি। তবে সরকারের শীর্ষ পর্যায়, বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্রুত গতির কর্মপরিকল্পনার সঙ্গে সমানতালে পা মিলিয়ে চলছেন এই মন্ত্রী।

কাজের ক্ষেত্রে উদ্ভূত বিভিন্ন পরিস্থিতিকেচ্যালেঞ্জহিসেবে দেখতে নারাজ তিনি। বরং একেব্যবস্থাপনা অংশ হিসেবেই বিবেচনা করেন। সম্প্রতি সচিবালয়ে নিজের কার্যালয়ে এক আলাপচারিতায় নিজের কাজের মনোভাব তুলে ধরে তিনি স্পষ্ট ভাষায় বলেন, “এভরিথিং ইজ ভেরি গুড

সরকারের ১৮০ দিনের কর্মসূচির মধ্যে ইতিমধ্যে ১০০ দিন অতিবাহিত হয়েছে। এই কাজের অগ্রগতি সম্পর্কে জানতে চাওয়া হলে মন্ত্রী শেখ রবিউল আলম জানান, ১৮০ দিনের কর্মসূচির মাত্র অর্ধেক সময় পার হয়েছে। তিন মাস কোনো চূড়ান্ত লক্ষ্যমাত্রা অর্জনের জন্য পর্যাপ্ত সময় নয়, এখনো কাজ চলছে। বিচ্ছিন্নভাবে কোনো মন্তব্য না করে তিনি জানান, মন্ত্রণালয়ের কাজের অগ্রগতির সার্বিক বিবরণী ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

কাজের প্রতিবন্ধকতা চ্যালেঞ্জ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বেশ আত্মবিশ্বাসের সাথে বলেন, “কোনো চ্যালেঞ্জ নেই। যেকোনো কাজেই চ্যালেঞ্জ থাকবে, আর সেই চ্যালেঞ্জ সফলভাবে মোকাবেলা করাটাই হচ্ছে আসল ব্যবস্থাপনা।

এদিকে বর্তমান মন্ত্রিসভায় রদবদল বা কোনো মন্ত্রীকে সরিয়ে দেওয়া হচ্ছেবাজারে এমন কিছু গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে বেশ কড়া জবাব দেন এই মন্ত্রী। সাংবাদিকদের দায়িত্বশীলতার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “বাজারে একটা কথা শুনলাম আর সেটা জানতে চাইলাম, এর কী উত্তর দেব? এর উত্তর দেওয়ার রুচিও থাকবে না। যেকোনো তথ্যের পেছনে একটি সুনির্দিষ্ট ভিত্তি বা কারণ থাকতে হবে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ