সর্বশেষ
লোহিত সাগরে হুথি হামলার ওপর জাতিসংঘের নজরদারির মেয়াদ বাড়ল
বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠানে পারফর্ম করবেন কারা, যেভাবে দেখবেন
‘আমরা আর মাত্র এক ধাপ দূরে, ফাইনালে উঠতে সর্বোচ্চটা উজাড় করে দেব’
রাজশাহীতে হু হু করে বাড়ছে মাছের দাম
ফের বাড়ল স্বর্ণের দাম
বিশ্বকাপে আর্জেন্টিনা বিশেষ সুবিধা পাচ্ছে কি না প্রশ্নে যা বললেন স্কালোনি
৪০ বছরের খরা কাটল মেক্সিকোর, ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোতে
নেটদুনিয়ায় কেয়া পায়েলের নতুন ভিডিও: রহস্যময় সেই তরুণ কে?
ব্রাজিলের পরের ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
স্বাস্থ্যখাত ঢেলে সাজাবে সরকার, ছুটতে হবে না শহরে
গজারিয়ায় ডাস্টবিন থেকে কান্নার আওয়াজ, জীবিত নবজাতক উদ্ধার
পে স্কেলের গেজেট নিয়ে নতুন বার্তা
পাকিস্তানশাসিত কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ: জেনারেল উপেন্দ্র দ্বিবেদী
দেশের বাজারে বড় পতন: সোনা ও রুপার দাম কমালো বাজুস
ঋণখেলাপী হওয়ায় শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ

ভোটগণনায় অনিয়মের অভিযোগ মমতার, যা বলছে নির্বাচন কমিশন

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘিরে এক নজিরবিহীন রাজনৈতিক নাটকীয়তার সাক্ষী থাকল রাজ্যবাসী। দীর্ঘ এক দশকের শাসনকাল শেষে বড়সড় বিপর্যয়ের মুখে পড়েছে ঘাসফুল শিবির। ২৯৪ আসনের লড়াইয়ে মাত্র ৮০টি আসনেই সীমাবদ্ধ থাকতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে। বিপরীতে, ২০৭টি আসনে নিরঙ্কুশ জয় ছিনিয়ে নিয়ে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করতে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)

ভোটের ফলাফল প্রকাশের পরপরই নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, ভোটগণনায় ব্যাপক কারচুপি অনিয়ম হয়েছে। রাজনৈতিক মহলে তাঁর পদত্যাগ নিয়ে জল্পনা চললেও, তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে এখনই পদত্যাগ করছেন না। বরং লড়াই চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।

তবে তৃণমূল নেত্রীর আনা যাবতীয় অভিযোগকে ভিত্তিহীন বলে সরাসরি নাকচ করে দিয়েছেন পশ্চিমবঙ্গের প্রধান নির্বাচনী কর্মকর্তা (সিইও) মনোজ কুমার আগরওয়াল। সংবাদমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, ভোটগণনা সম্পূর্ণ স্বচ্ছ এবং আইন মেনেই সম্পন্ন হয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের প্রেক্ষিতে কলকাতা দক্ষিণের জেলা নির্বাচন অফিসারের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট নেওয়া হয়েছে, যেখানে কোনো ত্রুটি পাওয়া যায়নি।

গণনাকেন্দ্রে সিসিটিভি বন্ধ রাখা বা এজেন্টদের বের করে দেওয়ার মতো অভিযোগগুলোকে তিনিমনগড়াবলে অভিহিত করেছেন।

রাজ্যে সরকার পরিবর্তনের এই আবহে তৃণমূলের পরাজয় এবং নতুন শাসক দলের উত্থান নিয়ে এখন সরগরম গোটা ভারতের রাজনীতি।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ