সর্বশেষ
দেশের ১১ পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ: শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন
ফরাসি ফুটবলে পিএসজির রাজত্ব অব্যাহত: রেকর্ড ১৪তম লিগ শিরোপা জয়
তারুণ্যের বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর: ডাসারে সড়ক উন্নয়ন কাজে আনিসুর রহমান খোকন
পে স্কেল কার্যকর নিয়ে নতুন তথ্য
ঢাকা হবে বিশ্বের অন্যতম সেরা শহর: ডিএসসিসি প্রশাসক
২০২৭ সালের এসএসসি পরীক্ষা কবে?
সকালে খালি পেটে খেজুর খেলে কী হয়
১০ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, সতর্কতা জারি
ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত দক্ষিণ লেবানন
জাইকা মহাপরিচালকের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
এনসিপিতে যোগ দিলেন ৭ শতাধিক নেতাকর্মী, আছেন ইউনূস পরিবারের সদস্যও
শিক্ষামন্ত্রীকে ভাষা ঠিক করতে বললেন জুলাইযোদ্ধা মেহনাজ
ক্রিকেট ম্যাচ দেখতে যাবেন হামজা চৌধুরী
ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

দেশের ১১ পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ: শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন

দেশের উচ্চশিক্ষা প্রশাসনে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একযোগে ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ থেকে সংক্রান্ত একটি আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, মোট ১১টি বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে ১০টি বিশ্ববিদ্যালয়ে দায়িত্বরত উপাচার্যদের অব্যাহতি দিয়ে নতুন মুখ স্থলাভিষিক্ত করা হয়েছে। অন্যদিকে, পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগে থেকেই পদটি শূন্য থাকায় সেখানে নতুন উপাচার্য পদায়ন করা হয়েছে।

নিয়োগপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলো হলো, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং ঢাকা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর। বরিশাল বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

উল্লেখ্য যে, রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনিক কাঠামো পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হয়। এরই ধারাবাহিকতায় আজকের এই বৃহৎ রদবদল সম্পন্ন হলো। সংশ্লিষ্ট সূত্রমতে, উচ্চশিক্ষার মান উন্নয়ন এবং প্রশাসনিক গতিশীলতা আনতেই সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

নতুন নিয়োগপ্রাপ্ত উপাচার্যগণ দ্রুতই স্বস্ব কর্মস্থলে যোগদান করবেন বলে আশা করা হচ্ছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ