সর্বশেষ
লোহিত সাগরে হুথি হামলার ওপর জাতিসংঘের নজরদারির মেয়াদ বাড়ল
বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠানে পারফর্ম করবেন কারা, যেভাবে দেখবেন
‘আমরা আর মাত্র এক ধাপ দূরে, ফাইনালে উঠতে সর্বোচ্চটা উজাড় করে দেব’
রাজশাহীতে হু হু করে বাড়ছে মাছের দাম
ফের বাড়ল স্বর্ণের দাম
বিশ্বকাপে আর্জেন্টিনা বিশেষ সুবিধা পাচ্ছে কি না প্রশ্নে যা বললেন স্কালোনি
৪০ বছরের খরা কাটল মেক্সিকোর, ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোতে
নেটদুনিয়ায় কেয়া পায়েলের নতুন ভিডিও: রহস্যময় সেই তরুণ কে?
ব্রাজিলের পরের ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
স্বাস্থ্যখাত ঢেলে সাজাবে সরকার, ছুটতে হবে না শহরে
গজারিয়ায় ডাস্টবিন থেকে কান্নার আওয়াজ, জীবিত নবজাতক উদ্ধার
পে স্কেলের গেজেট নিয়ে নতুন বার্তা
পাকিস্তানশাসিত কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ: জেনারেল উপেন্দ্র দ্বিবেদী
দেশের বাজারে বড় পতন: সোনা ও রুপার দাম কমালো বাজুস
ঋণখেলাপী হওয়ায় শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ

হরমুজ প্রণালিতে পুনরায় ইরানি সামরিক নিয়ন্ত্রণ

দীর্ঘ টানাপোড়েনের পর আবারও বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। আজ শনিবার (১৮ এপ্রিল) দেশটির প্রতিরক্ষা বাহিনীর যৌথ সামরিক কমান্ড এক জরুরি বিবৃতিতে এই অবরোধের বিষয়টি নিশ্চিত করেছে।

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদন অনুযায়ী, আজ শনিবার (১৮ এপ্রিল) স্থানীয় সময় দুপুরের দিকে ইরানি সামরিক কমান্ড জানায়, প্রণালিটির সার্বিক ব্যবস্থাপনা ও যাতায়াত নিয়ন্ত্রণ এখন থেকে পুনরায় সশস্ত্র বাহিনীর অধীনে থাকবে।

গত শুক্রবার (১৭ এপ্রিল) দীর্ঘ বিরতির পর এই নৌপথটি সাধারণ চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছিল। তবে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষাপটে ইরান আবারও কঠোর অবস্থান গ্রহণ করল।

উল্লেখ্য যে, বিশ্বের মোট অপরিশোধিত তেল ও পেট্রোলিয়ামজাত পণ্যের প্রায় ২০% এই সংকীর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের ক্রমবর্ধমান সামরিক ও রাজনৈতিক সংঘাতের জের ধরেই এই গুরুত্বপূর্ণ রুটটি বারবার বন্ধ ও খোলার নাটকীয়তা তৈরি হচ্ছে।

সামরিক কমান্ডের এই ঘোষণার ফলে বিশ্ব জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ইরান স্পষ্ট করে জানিয়েছে, আগের মতোই প্রণালির প্রতিটি মুভমেন্ট এখন থেকে তাদের কঠোর নজরদারিতে থাকবে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ