সর্বশেষ
লোহিত সাগরে হুথি হামলার ওপর জাতিসংঘের নজরদারির মেয়াদ বাড়ল
বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠানে পারফর্ম করবেন কারা, যেভাবে দেখবেন
‘আমরা আর মাত্র এক ধাপ দূরে, ফাইনালে উঠতে সর্বোচ্চটা উজাড় করে দেব’
রাজশাহীতে হু হু করে বাড়ছে মাছের দাম
ফের বাড়ল স্বর্ণের দাম
বিশ্বকাপে আর্জেন্টিনা বিশেষ সুবিধা পাচ্ছে কি না প্রশ্নে যা বললেন স্কালোনি
৪০ বছরের খরা কাটল মেক্সিকোর, ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোতে
নেটদুনিয়ায় কেয়া পায়েলের নতুন ভিডিও: রহস্যময় সেই তরুণ কে?
ব্রাজিলের পরের ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
স্বাস্থ্যখাত ঢেলে সাজাবে সরকার, ছুটতে হবে না শহরে
গজারিয়ায় ডাস্টবিন থেকে কান্নার আওয়াজ, জীবিত নবজাতক উদ্ধার
পে স্কেলের গেজেট নিয়ে নতুন বার্তা
পাকিস্তানশাসিত কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ: জেনারেল উপেন্দ্র দ্বিবেদী
দেশের বাজারে বড় পতন: সোনা ও রুপার দাম কমালো বাজুস
ঋণখেলাপী হওয়ায় শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ

আমিরাতে আকাশপথে হামলার শঙ্কা: মার্কিন নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ

মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রে মিশন। সম্ভাব্য ‘আকাশপথের হুমকি’ মোকাবিলায় আমেরিকানদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় মার্কিন মিশন জানায়, তারা আমিরাতের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। যেকোনো জরুরি অবস্থায় স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলা এবং প্রয়োজনে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে মার্কিন নাগরিকদের।

উল্লেখ্য, গত সোমবার সংযুক্ত আরব আমিরাত দাবি করেছে যে তারা ইরান থেকে ছোঁড়া ১৫টি ক্ষেপণাস্ত্র এবং ৪টি ড্রোন আকাশেই ধ্বংস করেছে। আমিরাত কর্তৃপক্ষ এই আক্রমণকে ‘বিশ্বাসঘাতকতামূলক’ হিসেবে বর্ণনা করে এর পাল্টা জবাব দেওয়ার অধিকার রাখে বলে হুঁশিয়ারি দিয়েছে। তবে এই হামলার বিষয়ে তেহরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

বর্তমান নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় মার্কিন মিশন আমিরাতের জন্য তাদের ভ্রমণ সতর্কবার্তা ৩-স্তরে’ অপরিবর্তিত রেখেছে। এর অর্থ হলো, মার্কিন নাগরিকদের এই মুহূর্তে দেশটি ভ্রমণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়,দুবাই ও আবুধাবিতে মার্কিন দূতাবাস ও কনস্যুলেট কার্যক্রম চালু রয়েছে। নিরাপত্তা সতর্কতার অংশ হিসেবে ‘জরুরি নন’ এমন সরকারি কর্মীদের সাময়িকভাবে আমিরাতের বাইরে সরিয়ে নেওয়া হয়েছে।

সূত্র: আল জাজিরা

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ